২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

চৈত্রসংক্রান্তিতে সোহরাওয়ার্দীতে ১২ ব্যান্ডের কনসার্ট

চৈত্রসংক্রান্তির দিনে সোহরাওয়ার্দী উদ্যানে গান করবে ১২টি ব্যান্ড।

চৈত্রসংক্রান্তিতে সোহরাওয়ার্দীতে ১২ ব্যান্ডের কনসার্ট
'মাইলস', 'ওয়ারফেজ' ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2025, 09:58 PM

Updated : 26 Aug 2026, 12:29 PM

এবারের বাংলা বর্ষবরণে অন্য আয়োজনের পাশাপাশি থাকছে ব্যান্ড সংগীতের পরিবেশনা। 

'মাইলস', 'ওয়ারফেজ', 'ভাইকিংস'সহ ১২টিব্যান্ড নিয়ে দুইদিনব্যাপী কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।    

দেশজুড়ে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের নানা আয়োজনের খবর দিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, চৈত্রসংক্রান্তির দিনে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে ১২টি ব্যান্ডের পরিবেশনা থাকছে

'মাইলস', 'ওয়ারফেজ', 'ভাইকিংস' ছাড়াও গান শোনাবে 'এভয়েড রাফা', 'দলছুট', 'লালন' ও 'সুফি’।

সেদিন বেশ কিছু পাহাড়ি ব্যান্ডও গাইবে। তারা হল ব্যান্ড 'এফ মাইনর', 'মারমা ব্যান্ড লালং', 'ত্রিপুরা ব্যান্ড ইমাং', 'খাসিয়া ব্যান্ড ইউনিটি' ও 'চাকমা ব্যান্ড ইনভোকেশন'।

ওইদিন ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে মঞ্চে ব্যান্ডদলের সদস্যরা  একসঙ্গে গাইবে ‘ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি’।

এছাড়া নববর্ষের দিন সোমবার বিকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বৈশাখী ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।