১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিনেপ্লেক্সে চলছে হলিউডের চার সিনেমা

শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় দেখা যাচ্ছে ‘মেগান ২.০’, ‘এফ ওয়ান’, ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’, ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’।

সিনেপ্লেক্সে চলছে হলিউডের চার সিনেমা
হলিউডের চার সিনেমার পোস্টার। ছবি: স্টার সিনেপ্লেক্সের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 02:47 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

হলিউডের চারটি আলোচিত সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।  

স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় শুক্রবার থেকে দেখা যাচ্ছে ‘মেগান ২.০’, ‘এফ ওয়ান’, ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ এবং ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’।

আলোচিত হরর সিনেমা ‘মেগানের’ সিকুয়েল ‘মেগান ২.০’ শো পেয়েছে ১৪ টি, ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ সিনেমার লাইভ-অ্যাকশন রিমেক ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ সিনেমা শো পেয়েছে ১১ টি।

ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা ‘এফ ওয়ান’ শো পেয়েছে ১৭ টি আর ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’ ৮টি শো পেয়েছে।

'মেগান ২.০'

দুই বছর আগে মুক্তি পাওয়া ‘মেগান’ সিনেমার সিকুয়েল 'মেগান ২.০' বিশ্বব্যাপী শুক্রবার মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন জেরার্ড জনস্টোন। 

এবারের সিকুয়েলেও অভিনয় করেছেন অ্যালিসন উইলিয়ামস ও ভায়োলেট ম্যাকগ্রা। এছাড়াও অভিনয় করেছেন অ্যামি ডোনাল্ড, জেনা ডেভিস, ব্রায়ান জর্ডান আলভারেজ আর জেন ভ্যান এপস।

মেগান ২.০ হল একটি টেকনো-থ্রিলার ধরনের সিনেমা, যেখানে বিজ্ঞান-কল্পকাহিনী, হরর, অ্যাকশন এবং সামাজিক উপপাদ্য একসাথে রয়েছে। 

প্রথম সিনেমার মত এবারের সিনেমায় প্রযুক্তি ব্যবহারের দিক যেমন এআইয়ের নৈতিকতা, নিয়ন্ত্রণ এবং মানুষের সঙ্গে এআইয়ের সম্পর্কের প্রভাব নিয়েও প্রশ্ন তোলেছে।

'এফ ওয়ান'    

এফ ওয়ান হল আমেরিকান স্পোর্টস ড্রামা চলচ্চিত্র। ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিনেমা। 

জোসেফ কোসিনস্কি পরিচালিত এ সিনেমায় পিটের পাশাপাশি অভিনয় করেছেন কেরি কনডন, হাভিয়ের বারডেম, ক্যালি কুওকোসহ আরও অনেকে।

'হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন'

‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ একটি জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র। মূল অ্যানিমেটেড চলচ্চিত্রটি ২০১০ সালে মুক্তি পায়। 

কাল্পনিক দ্বীপ বার্কে বসবাসকারী ভাইকিংস ও ড্রাগনদের মধ্যে বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা।

২০২৫ সালের লাইভ-অ্যাকশন রিমেকটি মূলত ২০১০ সালের অ্যানিমেটেড চলচ্চিত্রটির একটি শট-ফর-শট রিমেক। 

এটি পরিচালনা করেছেন ডিন ডেব্লোইস, যিনি মূল অ্যানিমেটেড চলচ্চিত্রের একজন সৃজনশীল পরিচালক ছিলেন। রিমেকটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ম্যাসন থেমস (হিকাপ) ও নিকো পার্কার (অ্যাস্ট্রিড)।

'ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস'  

প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার পর ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্রাঞ্চাইজি ফিরল নতুন সিনেমা নিয়ে। এবারের সিনেমার নাম ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’। 

এটি একটি আমেরিকান অতিপ্রাকৃত হরর চলচ্চিত্র, যা জনপ্রিয় ফাইনাল ডেস্টিনেশন সিরিজের ষষ্ঠ কিস্তি। সিনেমাটি একটি পারিবারিক অভিশাপের গল্প, যেখানে কলেজ পড়ুয়া স্টেফানি রেয়েস তার পরিবারের সদস্যদের একে একে মৃত্যুর হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন।

সিনেমাটি পরিচালনা করেছেন জ্যাক লিপোভস্কি এবং অ্যাডাম বি স্টেইন।