০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বেবি বাম্প নিয়ে মেট গালায় মোহনীয় কিয়ারা-রিহানা

সবার মধ্যে নজর কাড়েন দুই অন্তঃসত্ত্বা নারী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 05:11 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

সুন্দর, অনন্য আবার উদ্ভটও-এই কথাগুলো বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’ সম্পর্কে। নিউ ইয়র্কের মিউজিয়াম অব আর্ট কস্টিউম ইনস্টিটিউটে এ বছরের মেট গালা ফ্যাশন আসর বরাবরেই মত জমে ওঠে তারকা সমারোহে। 

তবে সবার মধ্যে নজর কাড়েন দুই অন্তঃসত্ত্বা নারী- ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানি এবং ক্যারিবিয়ান গায়িকা রিহানা।

কিয়ারার মা হতে চলার খবর এসেছিল গেল ফেব্রুয়ারিতে। এর পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এবারের মেট গালার নীল কার্পেটে বেবি বাম্প প্রদর্শন করে সাড়া তুলেছেন কিয়ারা।

অন্যদিকে কারোরই জানা ছিল না রিহানা পাড়ি দিচ্ছেন মাতৃত্বকালীন মুহূর্ত। আলোকচিত্রীরা এই মেট গালাতেই আবিষ্কার করেন অন্তঃসত্ত্বা ক্যারিবিয়ান গায়িকাকে। দুই অন্তঃসত্ত্বা তারকার কিছু ছবি তুলে ধরছে গ্লিটজ।

তৃতীয় সন্তান গর্ভে নিয়ে মেট গালায় আসেন পপতারাকা রিহানা। ৩৭ বছর বয়সী গায়িকা এবার নিজেকে সাজিয়েছন আপাদমস্তক কালো পোশাকে।

ভারতের খ্যাতনামা পোশাকশিল্পী গৌরব গুপ্তার ডিজাইন করা পোশাক পরে মেট গালার রাতকে উজ্জ্বল করে তোলেন বলিউড নায়ক সিদ্ধার্থ মালহোত্রার ঘরণী কিয়ারা। কালো ও সোনালি রঙের মিশেলে তৈরি কিয়ারার পোশাকে ছিল সাদাকালো বর্ডার দেওয়া টেল। 

গায়ক এসাপ রকির সাথে ২০২০ সাল থেকে প্রেম করছেন রিহানা। তৃতীয় সন্তান আসার খবরে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারা। 

কিয়ারার পোশাকের নাম ‘ব্রেভহার্টস’। তার পোশাকে যে সোনার ব্রেসলেটটি দেখা গেছ, তাতে মা এবং শিশুর হৃদয়ের আকৃতি দেওয়া হয়। ওই ব্রেসলেটি চেনের মাধ্যমে জুড়ে দেওয়া হয়।। 

মেট গালায় রিহানা বলেন, “সবাই আমাদের যেভাবে শুভকামনা জানাচ্ছেন, সেটা দেখে ভালো লাগছে।”

কিয়ারা বলেন, “কিয়ারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমি একজন শিল্পী এবং আমি হতে চলেছি। তাই এই সময়ে মেট গালাতে অভিষেক হওয়া আমার জন্য অত্যন্ত বিশেষ।”

রিহানার সঙ্গে মেট গালায় ছিলেন তার সঙ্গী এসাপ রকি। তিনি পরেছিলেন কালো পোশাক। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “মনে হল সবাইকে জানানো দরকার, তৃতীয় সন্তানের জন্য আমরা প্রস্তুত হচ্ছি।”

হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে আগেই নিজেদের পরিচিতি তৈরি করেছেন কিয়ারা; এবার মেট গালার মাধ্যমে এবার আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করলেন তিনি।