২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সত্যজিৎ রায়কে দেখে দাঁড়িয়ে অনিল কাপুর

এই বলিউড তারকা লিখেছেন, “জাদুঘরে আমার প্রিয় কিছু মুহূর্ত- সর্বকালের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের সঙ্গে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 03:32 PM

Updated : 06 Oct 2023, 03:32 PM

মুম্বাইয়ে ফিল্ম মিউজিয়ামে গিয়েছিলেন অনিল কাপুর। সেখানে সত্যজিৎ রায়ের মূর্তির পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েন তিনি, ছবিও তোলেন।

সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে এই বলিউড তারকা লিখেছেন, “জাদুঘরে আমার প্রিয় কিছু মুহূর্ত- সর্বকালের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের সঙ্গে।”

আশি ও নব্বইয়ের দশকের সফল নায়ক অনিল ৬৬ বছর বয়সেও চলচ্চিত্রে সমান সক্রিয়। আগামীতে তাকে ‘ফাইটার’ সিনেমায় একজন বিমানসেনার ভূমিকায় দেখা যাবে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02PHQTG3Z4VaJzJE9JJpdTBduEvdN3paYrLRXD5v46ATjBBbVfAWAeMVseKdmeo7rUl ]