১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুদ্ধ: ছেলেকে নিয়ে দুবাইয়ে হোটেলে আটকা শুভশ্রী

শুভশ্রীর দেশে ফেরার কথা রয়েছে বৃহস্পতিবার।

যুদ্ধ: ছেলেকে নিয়ে দুবাইয়ে হোটেলে আটকা শুভশ্রী
শুভশ্রী গাঙ্গুলি ও ছেলে ইউভান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 03:00 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়েও হতাহতের ঘটনা ঘটেছে। সেখানেই ছেলে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। 

দুবাইয়ে যে হোটেলে ছেলেকে নিয়ে শুভশ্রী থাকছেন, তার পাশেই বিস্ফোরণ হয়েছে বলে খবর এসেছে।

শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে জানিয়েছেন, দুবাই আক্রান্ত হওযার খবরে তিনি তার মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন। 

শুভশ্রীর সঙ্গে তার কথা হয়েছিল রোববার দুপুরে। শুভশ্রী তার বাবাকে জানিয়েছিলেন, তাদের হোটেলের আশেপাশে বিস্ফোরণের ঘটনা ঘটলেও তারা নিরাপদে আছেন এবং হোটেলের ভেতরেই আছেন। 

নাতি ইউভানকে নিয়ে দুঃচিন্তার কথা জানিয়ে দেবপ্রসাদ বলেন, “নাতি খুব চঞ্চল। তাকে চুপচাপ বসিয়ে রাখতে হচ্ছে।” 

দুবাই থেকে কলাকাতায় ফেরার জন্য শুভশ্রী আগামী বৃহস্পতিবারের টিকেট কেটে রেখেছেন বলেও জানিয়েছেন তার বাবা।    

পরীক্ষা শেষ স্কুল বন্ধ থাকায় ছেলের বায়নাতেই ছুটিতে দুবাই ঘুরতে গেছেন শুভশ্রী। শনিবার দুবাইয়ে পৌঁছানোর পর সেখানকার পরিস্থিতি বদলে যেতে থাকে। যুদ্ধের জন্য বন্ধ হয়ে যায় বিমান চলাচল।  

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানেরও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।