২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকের দুই প্রদর্শনী শুক্রবার

আশীষ খন্দকারের নির্দেশনায় ৪০ মিনিটের এই নাটক প্রযোজনা করেছে স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 09:36 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

ঢাকার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে শুক্রবার মঞ্চস্থ হবে নাটক 'দুই আগন্তুক বনাম করবী ফুল’। 

সন্ধ্যায় ৭টা এবং রাত ৮টায় নাটকটির দুটি প্রদর্শনী হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আশীষ খন্দকারের নির্দেশনায় ৪০ মিনিটের এই নাটক প্রযোজনা করেছে স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার।

আশীষ খন্দকার বলেন, "একদিন আমি আমার মেয়ে মৃন্ময়ীর সাথে বসে ছিলাম। সে তেল রং-এ একটা ছবি আঁকছিল, দুটো লোক অন্ধকারে হেঁটে চলেছে। সেখান থেকেই এই নাটকটির বীজ আমার মাথায় আসে। অনেকটা সময় গবেষণার পর ওই ছোট্ট একটা বীজ থেকে 'দুই আগন্তুক বনাম করবী ফুল' নাটকের পটভূমি দাঁড় করিয়েছি।"

নাটকে অভিনয় করছেন চিন্তামন তুষার, তোতো তীমথিয়, মানিসা অর্চি, ওমর ফারুক। সংগীতে রয়েছেন জাহিদ মাহমুদ, আলোতে আলী আফসার জুম্মান এবং নেপথ্যে রয়েছেন সংগীতা বাড়ৈ ও সমূদ্র প্রবাল।