১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তারকাদের নিয়ে ঈদে চার মিউজিক্যাল ড্রামা

উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নানা সমস্যা নিয়ে তৈরি হয়েছে তিনটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা।

তারকাদের নিয়ে ঈদে চার মিউজিক্যাল ড্রামা
মিউজিক্যাল ড্রামার দৃশ্যে শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 10:33 AM

Updated : 26 Aug 2026, 03:09 PM

চারটি মিউজিক্যাল ড্রামায় সাজানো হয়েছে এবারের ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'। 

উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নানা সমস্যা নিয়ে তৈরি হয়েছে তিনটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা।

এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদ।

আরেকটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। 

তাদের নাটকটি চারপাশের নানা অনিয়ম তুলে ধরবে। সেলিম ও রোজীর সঙ্গে আরও অভিনয় করেছেন ইকবাল হোসেন ও শাওন মজুমদার।

মিউজিক্যাল ড্রামাগুলোতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।

ইত্যাদি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ইত্যাদির বিশেষ এই পর্ব।