১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যে কারণে হৃতিকের ভক্ত অনিল কাপুর

ব্যক্তিত্বের জন্যই হৃতিককে পছন্দ অনিলের।

যে কারণে হৃতিকের ভক্ত অনিল কাপুর

অনিল কাপুর ও হৃতিক রোশন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2023, 10:57 PM

Updated : 29 May 2023, 10:57 PM

বলিউড অভিনেতা হৃতিক রোশনের প্রশংসায় মেতে উঠলেন প্রবীণ অভিনেতা অনিল কাপুর। জানালেন, তিনি হৃতিকের একজন বড় ভক্ত।

অনিল কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃতিকের ব্যক্তিত্বের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

হৃতিক সম্পর্কে অনিল বলেন, “শারীরিক গঠন কিংবা চেহারার জন্য নয়, তার ব্যক্তিত্বের জন্যই তার একজন বড় ভক্ত আমি।”

অনিল একজন মানুষ হিসাবে অভিনেতার গুণাবলীর উপর জোর দিয়ে তাকে একজন ‘দাতা’ হিসাবে প্রশংসা করেন। তার মতে, “বিতর্ক ও কূটচালের মতো পরিস্থিতিতেও হৃতিক নিজেকে নিখাদ ও প্রশংসার যোগ্য হিসেবে ধরে রেখেছেন। কারণ সে জনমতের পরিবর্তে হৃদয়কে অনুসরণ করে।”

অনিল মনে করেন, একজন তারকা হয়ে ওঠা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। বিশেষ করে নিজের ক্যারিয়ারে জন্যে একজন অভিনেতা কী সিদ্ধান্ত নিচ্ছে তার উপর।

হৃতিকের বাবা অভিনেতা রাকেশ রোশনের সঙ্গে ‘খেল’,‘কারোবার’ ও ‘কিশান কানাইয়া’র মতো সুপারহিট সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অনিল।

বর্তমানে ৬৬ বছর বয়সী এ অভিনেতা হৃতিকের সঙ্গে প্রথমবারের মতো ‘ফাইটার’-এ যোগ দিয়েছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় দীপিকা পাডুকোনও রয়েছেন।