Published : 30 Jun 2025, 02:14 PM
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’ সিনেমার প্রচার কাজ শুরু হয়েছে।
বঙ্কিমচন্দ্রের জন্মদিন গেছে কিছুদিন আগে। গত ২৬ জুন বঙ্কিমের জন্মভিটা নৈহাটির কাঁঠালপাড়া থেকে সিনেমার প্রচার কাজ শুরু হয়।
ভারত-যুক্তরাজ্য সরকারের যৌথ প্রযোজনায় এ সিনেমা তৈরি হয়েছে।
পরিচালক শুভ্রজিৎ মিত্রের বলেন, “সিনেমার নামই বলে দিচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলনের ঐতিহাসিক নারী চরিত্র ‘দস্যুরাণী দেবী চৌধুরাণী’কে নিয়ে আবর্তিত হয়েছে কাহিনী। ভারত ও যুক্তরাজ্য সরকারের ২০০৭ সালের ইন্দো-ইউকের সংস্কৃতি বিনিময়ের চুক্তির পথ ধরে যৌথভাবে সিনেমাটি নির্মিত হচ্ছে।”
মূল চরিত্র ‘দেবী চৌধুরাণী’র ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠক হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উপন্যাসের দুই অন্যতম চরিত্র নিশি হয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায় ও সাগরের চরিত্রে দর্শনা বণিক।
প্রসেনজিতের বলেন, ”সিনেমাটি তৈরি হওয়ার পর প্রচার কবে থেকে শুরু করব, তা নিয়ে ভাবনাচিন্তা করেছিলাম আমরা। আমার মনে হয়েছিল, এই দিনটা অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনটা খুব গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যেই তো শুধু নয়, বঙ্কিমবাবু তো গোটা দেশেরই সাহিত্য জগতে এক উজ্জ্বল নাম। এমন দিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা মানুষের কাছে সিনেমার প্রচার শুরু করেছি।”
পরিচালক শুভ্রজিতের কথায়, “বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৭তম জন্মদিনে কাজটা শুরু করতে পারাটা বড় একটা পাওনা। আশা করি, দর্শকদের ভালো লাগবে এই সিনেমা।”
শুভ্রজিতের ছবি ‘দেবী চৌধুরানি’ বাংলা ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে এবছরই।
‘দেবী চৌধুরাণীরর’ অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের অভিনেতা ভিকি কৌশলের বাবা শাম কৌশল। সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ।
বাংলার 'দস্যুরানি'- দেবী চৌধুরানী