২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিনে সন্ধ্যার' আসরে ৩ সিনেমা

রোববার বিকেল ৫টা থেকে আর ৮টা পর্যন্ত তিনটি চলচ্চিত্র দেখানো হবে।

‘সিনে সন্ধ্যার' আসরে ৩ সিনেমা
‘সিনে সন্ধ্যা' উৎসবে সিনেমার পোস্টার। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 10:23 AM

Updated : 10 Sep 2026, 12:42 PM

ঢাকার জার্মান কালচারাল সেন্টার আয়োজন করছে ‘সিনে সন্ধ্যার' আসর। যেখানে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে।

এর মধ্যে দুইটি বাংলাদেশি সিনেমা এবং একটি জার্মান সিনেমা। সিনেমাগুলো হল গোলাম রাব্বানী পরিচালিত ‘ছুরত’ ও ‘আনটাং’ এবং অনিকা ডেকারের নির্মাণে ‘লিভসডিংস’।

গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ তাদের ফেইসবুক পেইজে এই উৎসবের খবর জানিয়ে লিখেছে, দীর্ঘ বিরতির পর ফিরছে আমাদের নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী সিরিজ 'সিনে সন্ধ্যা'। রোববার বিকেল ৫ টা থেকে আর ৮ টা পর্যন্ত প্রদর্শিত হবে তিনটি চলচ্চিত্র।

‘ছুরত’ ও ‘আনটাং’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, নওশাবা আহমেদ, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহাসহ অনেকে।  

মানুষের বাক-স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে নির্মিত হয়েছে ‘আনটাং’।  

আর মানুষের বহুরূপী সত্তার গল্প নিয়ে ২০২৩ সালে নির্মিত হয় ‘ছুরত’।  

অন্যদিকে, অনিকা ডেকারের ‘লিভসডিংস’ সিনেমায় দেখা যাবে একটি কুৎসিত প্রচারণার শিকার হয়ে জনপ্রিয় সিনেমাতারকা মারভিন কীভাবে গণমাধ্যম ও ভক্তদের চাপ থেকে পালাতে বাধ্য হন।

এতে অভিনয় করেছেন মার্কো আলব্রেখট, আলমিলা বাগরিয়াচিক, পেরি বাউমাইস্টারসহ অনেকে।