২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক কালজয়ী পৃথিবীর হাত ছেড়েছিলেন এদিনে

চলচ্চিত্র থেকে অডিও অ্যালবাম, সব জায়গায় তার সুরের গান হয়েছে কালজয়ী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 04:03 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

জাগতিক ভ্রমণ তিনি শেষে করেছিলেন মহামারীকালে। কিন্তু রেখে গেছেন তার সৃষ্টিকর্ম, যা যুগ যুগ ধরে বাংলা গানের ভিত্তিকে শক্ত করে যাচ্ছে। কণ্ঠে কণ্ঠে ছড়িয়ে যাবে তার সুরের যাদু! তিনি আলাউদ্দিন আলী।

সংগীতের কিংবদন্তি এ সুরকার ও সংগীত পরিচালকের প্রয়াণ দিবস শনিবার। 

পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলাউদ্দিন আলীর কিছু ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন তার মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন। 

প্রায় তিনশত সিনেমায় তিনি সংগীত পরিচালনার কাজ করেছেন আলাউদ্দিন আলী। চলচ্চিত্র থেকে অডিও অ্যালবাম, সব জায়গায় তার সুরের গান হয়েছে কালজয়ী। এক হিসাবে তার সুর করা গানের সংখ্যা হাজারের বেশি।

প্রায় তিনশত সিনেমায় তিনি সংগীত পরিচালনার কাজ করেছেন আলাউদ্দিন আলী। চলচ্

১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে এক সংগীত পরিবারে তার জন্ম। তার বাবা ওস্তাদ জাদব আলী।

১৯৬৮ সালে বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্রজগতে পা রাখেন। আলতাফ মাহমুদের সঙ্গে বেহালাবাদক হিসেবে যাত্রা শুরু হয় তার। চলচ্চিত্রের সংগীতে বেহালা বাজাতে গিয়ে তার সংগীত পরিচালনার আগ্রহ তৈরি হয়। সেসব দিনে আনোয়ার পারভেজসহ প্রখ্যাত অনেক সুরকারের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করেন আলাউদ্দিন আলী।

১৯৭২ সালে দেশাত্মবোধক গান ‘ও আমার বাংলা মা’ গানের মাধ্যমে জীবনে প্রথম সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। পাঁচ দশকের সংগীত ক্যারিয়ারে নিজস্ব একটি সংগীতের ধারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন আলাউদ্দিন আলী।

সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমাতুল্লাহ, এন্ড্রু কিশোর, আবদুল হাদীরা নিয়মিত গাইতেন আলাউদ্দিন আলীর সুরে। এছাড়া তার সুর করা গানে যাত্রী হয়েছিলেন কনকচাঁপা, মাকসুদ, মিতালী মুখার্জী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, তপন চৌধুরী, আইয়ুব বাচ্চু ও হাসানের মত শিল্পীরা।

গোলাপী এখন ট্রেনে চলচ্চিত্রের জন্য ১৯৭৯ সালে, সুন্দরী সিনেমার জন্য ১৯৮০ সালে এবং কসাই ও যোগাযোগ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সংগীত পরিচালকের জাতীয় পুরস্কার পান তিনি। এছাড়া ১৯৮৫ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলাউদ্দিন আলী। খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রেও তিনি সংগীত পরিচালনা করেছেন।

গোলাপী এখন ট্রেনে চলচ্চিত্রের জন্য ১৯৭৯ সালে, সুন্দরী সিনেমার জন্য ১৯৮০ সালে এবং কসাই ও যোগাযোগ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সংগীত পরিচালকের জাতীয় পুরস্কার পান তিনি। এছাড়া ১৯৮৫ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্

‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’, ‘শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে’, ‘কী করে বলিব আমি আমার মনে বড় জ্বালা’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘সুখে থাকো ও আমার নন্দিনী হয়ে কারও ঘরনি’, ‘একা একা কেন ভালো লাগে না’সহ আরো বহু গান সুরস্রষ্টা আলাউদ্দিন আলীকে আসীন করেছে অনন্য উচ্চতায়।