১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঈদের ইত্যাদিতে মোশাররফ করিম

ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ইত্যাদির বিশেষ এই পর্ব।

ঈদের ইত্যাদিতে মোশাররফ করিম
‘ইত্যাদি’র দৃশ্যে উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের সঙ্গে মোশাররফ করিম। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 01:24 AM

Updated : 26 Aug 2026, 03:02 PM

ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদির' রোজার ঈদের জন্য ধারণ করা পর্বে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। 

ইত্যাদির দর্শকপর্বের অতিথি হিসেবে দেখা যাবে এই অভিনেতাকে। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করবেন তিনি।

বরাবরের মতই এই অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ইত্যাদির বিশেষ এই পর্ব।  

ইত্যাদির নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের জন্য নির্মিত ইত্যাদির বিশেষ পর্বের দর্শক নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে। এবারও দর্শকপর্বের জন্য একটি ব্যতিক্রমী উপকরণ দিয়ে বাছাই করা হয়েছে চারজন দর্শক। নির্বাচিত দর্শকদের সঙ্গে তাৎক্ষণিক প্রস্তুতিতে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। এর মাধ্যমে সমাজের প্রতি সচেতনতার বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন মোশাররফ। প্রতিদিনই কোনো না কোনো নাটকের শুটিং করছেন তিনি। এ ছাড়া এই ঈদে বড় পর্দায়ও থাকছেন মোশাররফ। তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দেখা যাবে তাকে।