১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কঙ্গনার ‘অন্ধকার ইতিহাস’ আসছে সেপ্টেম্বরে

কয়েক দফা পিছিয়ে আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 11:25 AM

Updated : 10 Sep 2026, 12:14 PM

ভারতের শাসকদলের জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর অভিনেত্রী কঙ্গনা রানাউতের প্রথম সিনেমা ‘ইমার্জেন্সি’ মুক্তি পেতে চলেছে আগামী মাসে। 

সিনেমা মুক্তিকে সামনে রেখে প্রকাশ হয়েছে ট্রেইলার। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, কয়েক দফা পিছিয়ে আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে সিনেমাটি। 

এখানে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। তবে তিনি কেবল প্রধান চরিত্রে অভিনয়ই নয়, ইর্মাজেন্সির গল্পও কঙ্গনার লেখা, প্রযোজনা ও পরিচালনার দায়িত্বেও ছিলেন এই অভিনেত্রী।

বিজেপির এমপি কঙ্গনা প্রতিপক্ষ রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ইন্দিরাকে কোন রূপে দেখাতে চাইছেন, তা নিয়ে বেশ কৌতূহল রয়েছে সব মহলে।

কঙ্গনার ভাষায় ‘ইমার্জেন্সি’ কোনো বায়োপিক না, এটি একটি রাজনৈতিক সিনেমা। সিনেমার পটভূমি গত শতকের সত্তরের দশক, ভারতে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী।

১৯৭৫ সালের ২৫ জুন থেকে পরবর্তী ২১ মাস ভারতে জরুরি অবস্থা চলে। সিনেমায় সেই সময়ের রাজনৈতিক আবহ তুলে ধরার চেষ্টা হয়েছে বলে কঙ্গনার ভাষ্য।

২০২১ সালে ‘ইমার্জেন্সি’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কঙ্গনা। এই সিনেমা বানাতে বহু চড়াই উৎড়াই পাড়ি দিতে হয়েছে। এমনকি সম্পত্তি বন্ধক দিয়ে সেই টাকায়  শুটিং শেষ করেন তিনি।

এর আগে কঙ্গনা বলেছিলেন, “ইন্দিরা গান্ধী জারি করা জরুরি অবস্থা ভারতের ইতিহাসের অন্ধকারতম অধ্যায়। আমি মনে করি দেশের রাজনীতির এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। ইতিহাসের এই অধ্যায়টি বড় পর্দায় আনতে পেরে আমি আনন্দিত। ”

সিনেমায় কঙ্গনা ছাড়াও অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার, সতীশ কৌশিকসহ একাধিক অভিনয়শিল্পীকে দেখা যাবে।

'ইমার্জেন্সি'র ঝলক দেখিয়ে মুক্তির দিন জানালেন কঙ্গনা

কবে মুক্তি পাবে 'ইমার্জেন্সি'?