০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পার্থ গাইলেন ‘মেঘ বলেছে যাবো যাবো’

গানটি শোনা যাচ্ছে ব্যান্ডের ইউটিউব চ্যানেল ও স্পটিফাইয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2026, 12:48 PM

Updated : 10 Sep 2026, 12:48 PM

 রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীদে শ্রদ্ধাঞ্জলি হিসেবে 'সোলস' ব্যান্ড রবীন্দ্রনাথের গান ‘মেঘ বলেছে যাবো যাবো এবার’ নতুনভাবে শ্রোতাদের সামনে এনেছে। 

গানটিতে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া। গানটি শোনা যাচ্ছে ব্যান্ডের ইউটিউব চ্যানেল ও স্পটিফাইয়ে।

দীর্ঘদিন ধরেই গানটি নিয়ে তাদের পরিকল্পনা ছিল বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ব্যান্ডের অন্যতম সদস্য ও কিবোর্ডিস্ট মীর মাসুম। 

তিনি বলেন, “গানটি অনেক আগেই রেকর্ড করেছি আমরা। অনেকদিনের ইচ্ছে ছিল পার্থ দার গানটি করার। আমরা সবাই মিলে দারুণভাবে গানটি করেছি। চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খরূপে স্বরলিপি অনুসরণ করে গানটি করতে।”

প্রকাশিত এই গানটি শ্রোতাদের মধ্যে নতুন করে সাড়া ফেলবে বলে মনে করছেন পার্থ বড়ুয়া।