অভিনেতা আফজাল হোসেন সিসিইউতে
একুশে পদকজয়ী এই অভিনেতাকে বুধবার কেবিনে নেওয়া হতে পারে।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সোমবার তাকে ভর্তি করা হয় বলে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গ্লিটজকে জানিয়েছেন।
মঙ্গলবার নাসিম বলেন, “গত রাতে হাসপাতালে ভর্তির পর আফজালের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। এখন সেখানেই আছেন। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।”
একুশে পদকজয়ী এই অভিনেতাকে বুধবার কেবিনে নেওয়া হতে পারে বলে ওই হাসপাতালের চিকিৎসকরা আফজালের পরিবারকে জানিয়েছেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
