১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘কিং’ প্রস্তুতি: মেয়েকে নিজে হাতে ‘অ্যাকশন’ শেখাচ্ছেন শাহরুখ

অভিনয়ে সুহানার আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 05:58 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

বড়পর্দায় সফর শুরু করতে চলেছেন শাহরুখকন্যা সুহানা খান। অ্যাকশন নির্ভর এই সিনেমায় মেয়ে যাতে নিখুঁতভাবে কাজ করতে পারে সে দায়িত্ব শাহরুখ নিজে নিয়েছে।

নিউজ এইট্টিন লিখেছে, দুবাইয়ের এক অনুষ্ঠানে পরিচালক কোরিওগ্রাফার ফারাহ খান বলেছেন, ‘কিং’ সিনেমার শুটিং সেট যেন রূপ নিয়েছে প্রশিক্ষণ কেন্দ্রে। মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন শাহরুখ খান।

দুবাইয়ের ওই অনুষ্ঠানে মঞ্চে আড্ডা দেশ শাহরুখ ও ফারাহ। 

সেখানে শাহরুখের দিকে তাকিয়ে ফারাহ বলেন, “শাহরুখের ছেলে আরিয়ান খান একটা দুর্দান্ত ওয়েব সিরিজ় বানিয়েছে, ‘দ্য ব্যাড্স অব বলিউড’। সুহানা প্রচণ্ড পরিশ্রমী। এবার ওকে ‘কিং’ সিনেমা দেখা যাবে। আমি জানি জেনেছি (শাহরুখ) ওকে অ্যাকশনের ট্রেনিং দিচ্ছ।”

ফারাহর কথায় মাথা নাড়তে দেখা যায় শাহরুখকে।

অভিনয়ে সুহানার আনুষ্ঠানিক যাত্রা শুরু ২০২৩ সালে ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে। যা মুক্তি পায় নেটফ্লিক্সে। এবার তিনি বড় পর্দায় পা রাখছেন বাবার সঙ্গে। 

গত নভেম্বরে শাহরুখের ৬০ বছরের জন্মদিনে নতুন সিনেমায় তার লুক এসেছে প্রকাশ্যে।

View this post on Instagram

A post shared by D'YAVOL X (@dyavol.x)

রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমায় মুল চরিত্রে অভিনয় করবেন শাহরুখ।

সুহানা ছাড়াও আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুনোন, খল নায়ক হিসেবে আসছেন অভিষেক বচ্চন; এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভয় ভার্মা। আছেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসিও।

এছাড়া রানি মুখার্জি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন, তবে তার চরিত্র গুরুত্বপূর্ণ।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার সংলাপ লিখেছেন আব্বাস টায়ারওয়ালা। সংগীত পরিচালনায় থাকবেন দক্ষিণের পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর; যিনি ‘জওয়ান’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন।

চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।

‘কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।

আগামী বছর মুক্তি পাবে ‘কিং’।