২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণ: ৫ কারখানাকে ৬৫ লাখ টাকা জরিমানা

নদী ও সরকারি খালে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের দায়ে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের ৫ কারখানাকে ৬৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 08:55 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বৃহস্পতিবার ঢাকায় কারখানাগুলোর প্রতিনিধিদের তলব করে এই অর্থদণ্ড দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর।

অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্জ্য নদীতে ফেলার অভিযোগে নরসিংদীর শীলমান্দি এলাকার ডাইং কারখানা মমটেক্স লিমিটেডকে ৪৮ ও আবদুল্লাহ ডাইংকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

একই ধরনের অপরাধে  ঢাকার দক্ষিণ খান এলাকার মুনলাইট ওয়াশিং প্লান্টকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এ কারখানার ইটিপি নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত প্রতিমাসে ৫০ হাজার টাকা করে জরিমানা পরিশোধেরও নির্দেশ দেয়া হয়। 

এছাড়া কারখানার ইটিপির আউটলেটের মাধ্যমে মাত্রাতিরিক্ত রঞ্জক মিশ্রিত পানি সরকারী খালে ফেলার অপরাধে গাজীপুরের শ্রীপুরে আমানটেক্স লিঃ-কে ৫, ত্রুটিপূর্ণ এটিপি পরিচালনা করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইনটিমেট স্পিনিং মিলস লি.-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।