গাজীপুর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলাবদ্ধতা নিরসন এবং কল-কারখানার বর্জ্য শোধণের দাবিতে গাজীপুর জেলা পরিবেশ আন্দোলন মানববন্ধন ও সমাবেশ করেছে।
ঢাকা বাইপাসের ভোগড়া এলাকায় শুক্রবার সকাল ১০টায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিবেশ আন্দোলনের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সা'দত, যুগ্ম সম্পাদক এম এ জেড আকাশ, সহ-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম, রমজান আলী প্রমুখ।
বক্তারা এলাকায় জলাবদ্ধতা নিরসন ও কল-কারখানায় বাধ্যতামূলক বর্জ্য শোধণাগার (ইটিপি) স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫১৪ ঘ.
bdnews24