ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আকাশ শুক্রবার রৌদ্রোজ্জ্বল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দিনের তাপমাত্রা সমান্য বাড়তে পারে।
বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুক্রবার বেলা আড়াইটায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ঢাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে।
তিনি জানান, ঢাকা বিভাগের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও রাজধানীতে কোনো বৃষ্টির আশঙ্কা নেই। তবে রাজশাহী ও রংপুর বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াল ও সর্বনিু তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সকালে আর্দ্রতা ছিল ৪১ শতাংশ, বিকালে ৩৪ শতাংশ।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিু তাপমাত্রা ঈশ্বরদীতে ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১৫০ ঘ.
bdnews24