২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন

ঢাকায় আগামী ৩ জানুয়ারি শুরু হচ্ছে দুদিনব্যাপী আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় আগামী ৩ জানুয়ারি শুরু হচ্ছে দুদিনব্যাপী আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাপনী অনুষ্ঠানে থাকবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সোমবার জাতীয় প্রেসক্লাবে পরিবেশ সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন সম্মেলনে প্রস্তুতি কমিটির সদস্য আবদুল মতিন। রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠেয় ওই সম্মেলনে ১৪টি অধিবেশন, দুটি প্লেনারি সেশন এবং পাঁচটি সাধারণ সভা হবে। সম্মেলনের মূল আয়োজক বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশ নেটওয়ার্ক । এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৭২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সংগঠন এই আয়োজনে সহযোগিতা করছে। আব্দুল মতিন বলেন, "এটি ঢাকায় পরিবেশ বিষয়ক তৃতীয় আর্ন্তজাতিক সম্মেলন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য- 'পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা।" সম্মেলনে তথ্যচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, শিশু চিত্রাঙ্কন, সাধারণ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। প্রস্তুকি কমিটির সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইকবাল হাবিব, জাকির হোসেন, জে কে বড়াল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭০০ ঘ.