২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও সালমান-গোবিন্দ

নব্বইয়ের দশকে বলিউডের হিট অভিনেতা গোবিন্দ টিনসেল থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। তবে হয়তো তিনি ফিরছেন রূপালি পর্দায়। ‘পার্টনার’ সিনেমার দীর্ঘ বিরতির পর আবারও সালমান খানের সঙ্গে গোবিন্দ কাজ করবেন বলে জানা গেছে। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 04:57 AM

Updated : 25 Apr 2022, 06:36 PM

২০০০ সালের পর লাগাতার ফ্লপ সিনেমায় হতাশ হয়ে টিনসেল থেকে সরে যান গোবিন্দ। এরপর ২০০৭ সালে কমেডি সিনেমা ‘পার্টনার’-এর  মধ্য দিয়ে ফিরে এলেও আবারও কিছুটা পিছিয়ে পড়েন তিনি।

প্রভাবশালী একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দর্শকরা আবারও সালমান এবং গোবিন্দর যুগলবন্দি দেখতে পাবেন।

জানা গেছে, গোবিন্দর কথা ভেবেই সিনেমাটি প্রযোজনা এবং অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ‘সালমান ‘চিল্লার পার্টি’-এর পর তার প্রযোজনা সংস্থাটিকে আরও কিছুটা এগিয়ে নেবার পরিকল্পনা করছেন। আর তাই এ বিষয়ে মারাঠি পরিচালক মহেশ মাঞ্জরেকার তার এবং গোবিন্দর সঙ্গে একটি সিনেমার পরিকল্পনা করছেন।’

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দ বলেন, ‘হ্যাঁ, সম্প্রতি আমি, সালমান এবং মহেশ নতুন একটি কাজ হাতে নিচ্ছি। এখনও বিষয়টি একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। সব কাজ শেষ হলে আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো।’