২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ মেগা ধারবাহিক পরিচালনায় তাহের শিপন

১৬ জানুয়ারি থেকে নতুন ধারাবাহিক নাটক পরিচালনায় হাত দিচ্ছেন তাহের শিপন। 'সুফি' নামের এই নাটকটি হবে তাহের শিপনের চতুর্থ ধারাবাহিক পরিচালনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

জানুয়ারি ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ১৬ জানুয়ারি থেকে নতুন ধারাবাহিক নাটক পরিচালনায় হাত দিচ্ছেন তাহের শিপন। 'সুফি' নামের এই নাটকটি হবে তাহের শিপনের চতুর্থ ধারাবাহিক পরিচালনা। ফারুক হোসেনের রচনায় গোয়েন্দা কাহিনী নির্ভর এই ধারাবাহিকটির পর্ব সংখ্যা হবে ১০৪। প্রতিটি পর্বের ভিন্ন ভিন্ন উপ-শিরোনাম থাকবে বলে জানান তাহের শিপন। এটিএন বাংলায় প্রচারিতব্য এই ধারাবাহিকটিতে অভিনয় করছেন তারিন, আনিসুর রহমান মিলন, মোশাররফ করিম, ইন্তেখাব দিনার, ডায়না, প্রমুখ। এর আগে তাহের শিপন আরও তিনটি ধারাবাহিক নাটক পরিচালনা করে দর্শকনন্দিত হন। নাটকগুলো হল - 'স্পর্শের বাইরে', 'মেঘ বলেছে যাব যাব' ও 'অদ্ভুতুড়ে'। এর মধ্যে চ্যানেল আইতে 'অদ্ভুতুড়ে' নাটকটি প্রতি বুধবার প্রচারিত হচ্ছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯৪৬ঘ.