২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা দিবসের নাটকে আফসানা মিমি

গত বছর ‘কাছের মানুষ’ ধারাবাহিক নাটক শেষ হয়ে যাওয়ার পর বেশ অনেকদিন হলো আফসানা মিমি তার প্রযোজনা সংস্থা কৃষ্ণচূড়া থেকে কোন নাটক বানাচ্ছেন না। তবে অভিনয়ে তাকে নিয়মিত দেখা যাচ্ছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 04:17 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

মিমি জানালেন, এবারের মা দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘লকেট’ এ অভিনয় করেছেন তিনি। নাটকটি দেখানো হবে ১১ মে এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে।

এ বছরের মা দিবস পালিত হবে ১৩ মে রোববার।

বেশ কয়েক বছর ক্যামেরার পেছনে কাজ করার পর আবার ক্যামেরা সামনে কাজ করার কারণ জানতে চাইলে মিমি বলেন, “বিশেষ কোন কারণ নেই। নিজের প্রোডাকশন থেকে যেহেতু কাজ করছি না, সেহেতু অন্যদের নাটকে অভিনয় করছি। আসলে গত বছর ‘কাছের মানুষ’ ধারাবাহিকটি শেষ করার পর প্রডাকশনের কাজ থেকে একটু বিশ্রাম নিচ্ছি।”

অরুণ চৌধুরী রচিত ও চয়নিকা চৌধুরী পরিচালিত ‘লকেট’ নাটকের কাজ নিয়ে তিনি সন্তুষ্ট। এই নাটকে তিনি দেশের অন্যতম কনিষ্ঠ ও জনপ্রিয় নায়ক অপূর্বের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। নাটকে তাকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।