প্রডিউসার এওয়ার্ড পেল ‘সানশাইন’
হলিউডে এখন চলছে চলচিত্রের পুরষ্কার ঘোষনার মৌসুম। অস্কার ঘোষনার আগে দেয়া এসব পুরষ্কারের কম - বেশি প্রভাব অস্কার পুরষ্কারে পরে। ফলে অস্কার মনোনয়ন ঘোষনার মাত্র তিনদিন আগে গত শনিবার যে ‘প্রডিউসার গিল্ড অব আমেরিকা’ এর পুরষ্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেল হলিউডে সেটাও অনেকের মনোযোগ আকর্ষণ করেছে। বিশেষ করে প্রডিউসার এওয়ার্ড নামের এই পুরষ্কার প্রদান অনুষ্ঠানে সবাইকে অবাক করে দিয়ে শ্রেষ্ঠ চলচিত্রের পুরষ্কারটি পেলো কমেডি ধাঁচের ‘লিটল মিস সানশাইন’।
‘প্রডিউসার গিল্ড অব আমেরিকা’ হলিউডের চলচিত্র প্রযোজকদের একটি প্রভাবশালী সংগঠন। বলা হয়ে থাকে অস্কারে প্রডিউসার এওয়ার্ড প্রাপ্তদের অনেকেই মনোনয়ন পেয়ে থাকে।
এছাড়াও ‘বাবেল’, ‘দি ডিপার্টেড’, ‘ড্রিম গার্ল’ ও ‘দি কুইন’ প্রডিউসার এওয়ার্ড সন্মাননা পেয়েছে। ধারণা করা হচ্ছে অস্কার অনুষ্ঠানে এর প্রথম তিনটি চলচিত্রের দিকেই সবার নজর থাকবে।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার হলিউডের বেভারলি হিলে অনুষ্ঠিত হবে একাডেমি এওয়ার্ড বা অস্কার মনোনয়ন প্রদান অনুষ্ঠান।
