পিটার প্যান এর সিকুয়্যেল আসছে
‘পিটার প্যান’ সিকুয়্যেল নির্মানের কাজ শুরু হতে যাচ্ছে।
যুক্তরাজ্যের সরকারি দুটো সংস্থা অন্য এক প্রযোজকের সাথে মিলে এই কাজ করবে। জি এম ব্যারির চিরায়ত এই শিশুতোষ গল্পটির সিকুয়্যেলটি সম্প্রতি লেখা হয়েছে এবং তার চিত্রায়নের অফিসিয়াল অনুমোদনও মিলেছে।
জেরাল্ডিন ম্যাককফরিন এর ‘পিটার প্যান ইন স্কারলেট’ এর বরাবরে এই কনসোর্টিয়াম সিকুয়্যেল নির্মানের স্বত প্রদানের সিদ্ধান্ত নিয়েছে গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল চিলড্রেনস ট্রাস্টি ( এঙঝঐঈঈ )। মৃত্যুর আগে ব্যারি এই হাসপাতালকেই পিটার প্যানের স্বত্বাধিকার দিয়ে গেছেন এক উইলের মাধ্যমে।
এই কাজে সহায়তা করবে ব্রিটিশ চলচ্চিত্রের উন্নয়নে নিবেদিত সংস্থা ইউকে ফিল্ম কাউন্সিল, বিবিসি ফিল্মস ও হেডলাইন পিকচার্স।
“ ম্যাককফরিনের এই অসাধারণ সিকুয়্যেলটিকে রূপালি পর্দায় উপস্থাপনের ব্যাপারে এরা সবাই যে সাহায্য করবে তা নিয়ে আমাদের কোন সংশয় নেই। এর ফলে এঙঝঐঈঈ এর তহবিল সংগ্রহের কাজটি এগিয়ে যাবে, এই হাসপাতালকে পিটার প্যানের সর্বস্বত্ব প্রদানের মাধ্যমে যে আকাঙ্খা ব্যক্ত করেছিলেন ব্যারি সেটাই পুরণ হবে।” বলেছেন হাসপাতালের নির্বাহী পরিচালক চার্লস ডেন্টন।
হাসপাতালের ট্রাস্টিরা ব্যারির চিরায়ত শিশুসাহিত্যকর্মটির একটি সিকুয়্যেল তৈরির লক্ষ্যে ২০০৪ সালের আগস্ট থেকে উপযুক্ত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সন্ধানে বিশ্বব্যাপী অনুস্ধান শুরু করেন।
পিটার প্যানের কপিরাইট ও অন্যান্য ইন্টেলেকচুয়াল প্রপার্টির স্বত্বও এই হাসপাতালের বিশেষ একটি ট্রাস্টি বোর্ড ভোগ করেন। সম্প্রতি ‘পিটার প্যান’ প্রকাশের শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তারা এর একটি সিকুয়্যেল রচনার প্রতিযোগিতার আয়োজন করেন। বিজয়ী ম্যাককফরিন এর ‘পিটার প্যান ইন স্কারলেট’ প্রকাশিত হয় গত অক্টোবরে।
