২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলী যাকের ও ইরেশ যাকের আবারো একসাথে

দ্বিতীয়বারের মতো ইরেশ যাকের বাবা আলী যাকেরের সাথে একটি টেলিফিল্মে অভিনয় করলেন। টেলিফিল্মটির নাম ‘চৌকিদার’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

রওনক হাসানের লেখায় নাটকটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ রানা।

এক সৎ নির্ভিক গ্রাম্য চৌকিদারকে ঘিরে এই টেলিফিল্মটির কাহিনী আবর্তিত হয়েছে। চৌকিদারের চরিত্রে অভিনয় করেছেন আলী যাকের। আর চৌকিদারের তরুণ বয়সের চরিত্রটি রূপ দিয়েছেন ইরেশ যাকের।

ঈদের বিশেষ টেলিফিল্ম হিসেবে ‘চৌকিদার’ এনটিভিতে প্রচারিত হবে বলে এনটিভি সূত্র জানায়।

গত রোজার ঈদে ইরেশ তার বাবা আলী যাকেরের সাথে ‘বাতাসের খাঁচা’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন। নাটকটি রচনা করেছিলেন মুহম্মদ জাফর ইকবাল। পরিচালনায় ছিলেন গোলাম হায়দার কিসলু। বাতাসের খাঁচা টেলিফিল্মে ইরেশ ও আলী যাকেরর সাথে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর ও তার মেয়ে সুপ্রভা নুর।