১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল’ সংসদে উত্থাপন

সরকারি ক্রয় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে কর্তৃপক্ষ গঠন হচ্ছে।

‘পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল’ সংসদে উত্থাপন

সংসদের অধিবেশন কক্ষ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 06:32 PM

Updated : 05 Jul 2023, 06:32 PM

সরকারি ক্রয় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে ‘বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)’ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রস্তাবিত আইন তোলা হয়েছে সংসদে।

বুধবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংসদে ‘বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল ২০২৩’ সংসদে উত্থাপন করেন।

বিলটি পরীক্ষা করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

বিলে বলা হয়েছে, বিপিপিএর ১৭ সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে। তবে সরকার চাইলে এই সদস্য সংখ্যা বাড়াতে কিংবা কমাতে পারবে। পরিকল্পনামন্ত্রী হবেন এই কর্তৃপক্ষের চেয়ারম্যান। আর সরকারি ক্রয় সংক্রান্ত কাজে অভিজ্ঞ কাউকে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করবে সরকার। এই কর্তৃপক্ষের একটি তহবিল থাকবে। বিপিপিএ তার কাজ সম্পাদনের জন্য যে কোনো ব্যক্তি বা সংস্থার জন্য চুক্তি সম্পাদন করতে পারবে।

এই আইন কার্যকর হওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বিলুপ্ত হবে।

সরকারি কেনাকাটা সংক্রান্ত কাজে কারিগরি সহায়তা দেওয়া প্রতিষ্ঠান সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) পরিধি ও সক্ষমতা বাড়িয়ে অধিদপ্তরে রূপ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত ১৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সেদিন মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, এখন সিপিটিইউ (সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট) আছে, একটি ইউনিট হিসেবে। এটি পরিবর্তন হয়ে অথরিটি হবে। এখন একটা আলাদা অফিস হবে।

পুরানো খবর:

সরকারি কেনাকাটায় আলাদা কর্তৃপক্ষ হচ্ছে