১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাতারবাড়ীতে কয়লা নিয়ে আরও এক জাহাজ

কয়লাভিত্তিক মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ এখন প্রায় শেষের দিকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 01:11 AM

Updated : 24 Jun 2023, 02:07 AM

মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে ৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে আরও একটি জাহাজ এসেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে 'এমভি নেভিয়ুস আম্বার' নামের জাহাজটি ভেড়ে।

এটি বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা পঞ্চম জাহাজ।

চট্টগ্রাম বন্দরের হারবার ও মেরিন বিভাগের ভ্যাসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনচার্জ ক্যাপ্টেন মো. আতাউল এইচ সিদ্দিক জানান, ১২ দশমিক ৫ মিটার ড্রাফটের (পানির নিচের অংশের গভীরতা) পানামার পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে এসেছে।

তিনি জানান, এমভি নেভিয়স আম্বার মাতারবাড়ী জেটিতে ভেড়া ১১৭তম জাহাজ।

কয়লাভিত্তিক মাতারবাড়ী কেন্দ্র নির্মাণের কাজ এখন প্রায় শেষের দিকে। এটি কিছু দিনের মধ্যে পরীক্ষামূলক উৎপাদনে যাবে। এখন ‘কমিশনিং’ কার্যক্রম চলছে, যে কারণে কয়লা প্রয়োজন হচ্ছে বলে জানান কর্মকর্তারা।