২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ভাইর পর ছোট ভাইরও ‘আত্মহত্যা’

চট্টগ্রামে নিজের বাড়িতে পাওয়া গেছে এই কলেজছাত্রের ঝুলন্ত লাশ।

বড় ভাইর পর ছোট ভাইরও ‘আত্মহত্যা’

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 06:53 PM

Updated : 01 Sep 2022, 08:54 PM

চট্টগ্রামে এক কলেজছাত্রের গলায় ফাঁস লাগানো লাশ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

অরিত্র ঘোষ (২০) নামে ওই তরুণ আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছে।

তারা জানান, কয়েক বছর আগে অরিত্রের বড় ভাইও একইভাবে আত্মহত্যা করেছিলেন।

কোতোয়ালি থানা এলাকার আসকার দিঘীর পাড় এলাকায় বাবা-মার সঙ্গে থাকতেন অরিত্র। তার মা পক্ষাঘাতগ্রস্ত, বাবাও সুস্থ।

বুধবার রাতে অরিত্রকে ঝুলন্ত অবস্থায় পেয়ে নামিয়ে স্বজনরাই হাসপাতালে নিয়ে যায় বলে জানান কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির। চিকিৎসকরা দেখে বলেন, অরিত্র মারা গেছেন।

ওসি জাহেদুল স্বজনদের উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘরে তার ‘পক্ষাঘাতগ্রস্ত’ মা ও বাবা থাকতেন। বছর কয়েক আগে তার বড় ভাই ‘আত্মহত্যা’ করেছিলেন।

এদিকে প্রেমঘটিত কারণে অরিত্র আত্মহত্যা করতে পারে বলে তার কয়েকজন সহপাঠী দাবি করছেন।

ওসি জাহেদুল বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখব, কী কারণে অরিত্র আত্মহত্যা করেছে।”

এই ঘটনায় একটি ‘অপমৃত্যু’ মামলা হয়েছে।