১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় ১৯ নভেম্বর

আসামির তালিকায় তার স্বজনের পাশাপাশি ইউসিবিএল ও আরামিট গ্রুপের কর্মকর্তারা আছেন।

সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় ১৯ নভেম্বর

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 12:45 PM

Updated : 11 Nov 2026, 12:53 PM

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা মামলায় রায় ঘোষণা করা হবে ১৯ নভেম্বর।

বুধবার যুক্তিতর্ক শুনানি শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান রায়ের দিন ঠিক করে দেন বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি মোকাররম হোসাইন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেছেন।

এ মামলায় জাবেদ ছাড়াও তার স্ত্রী রুকমীলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ ৩৬ জন আসামি আছেন।

বিস্তারিত আসছে...