২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

এ ঘটনায় জামালের বিরুদ্ধে মামলা করা হয়েছে, বলেন বাকলিয়া থানার পরিদর্শক তানভীর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 11:49 PM

Updated : 26 Aug 2026, 03:44 PM

চট্টগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ‘ধর্ষণের’ অভিযোগে এক যুবককে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

রোববার বাকলিয়া থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকার কালামের কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম- মো. জামাল ওরফে জাফর (৩২), তার ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকায়। তিনি থাকেন কালামের কলোনীতে।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামাল আরেকটি কলোনীর এক বাসায় ১৬ বছর বয়েসি বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে শনিবার ‘ধর্ষণ’ করেন বলে অভিযোগ উঠে।

রোববার বিষযটি জানাজানির পর পুলিশ বিকালে জামালকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় জামালের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান পরিদর্শক তানভীর।