১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাঁশখালীতে মাছ ধরার অবৈধ নৌযানসহ ২৯ জেলে আটক

ট্রলার মালিককে সাড়ে ১০ লাখ টাকা জরিমানার পর জেলেদের ছেড়ে দিয়েছে কোস্টগার্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 11:02 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

চট্টগ্রামে অবৈধ ‘আর্টিসানাল ট্রলিং বোট’ ও জালসহ ২৯ জেলেকে আটক করা হয়েছে।

বাঁশাখালী উপজেলায় টানা তিনদিন অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের আটকের কথা জানিয়েছে কোস্ট গার্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড বলেছে, বাঁশখালীর শেখেরখীল সরকার বাজার এলাকায় পাঁচটি ‘আর্টিসানাল ট্রলিং বোট’ ও ১০টি ‘ট্রলিং জাল’ জব্দ এবং ২৯ জেলেকে আটক করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ‘ট্রলিং’ জাল নষ্ট করা হয়। সেইসঙ্গে ট্রলার মালিকের কাছ থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে জেলেদের ছেড়ে দেওয়া হয়।

কাঠের তৈরি মাছ ধরার বোটে ‘ট্রলিং’ সরঞ্জাম ও ছোট ফাঁসের ‘বেহুন্দি জাল’ স্থাপন করে ‘ট্রলিং ট্রলারে’ রূপান্তর করা হয়। ‘ট্রলিং ট্রলারে’ সাগরে মাছ ধরার সময় প্রবাল, সামুদ্রিক গাছপালা ও পোনামাছ ধ্বংস হয়ে যায়। সাগরের ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হয়।

আরও পড়ুন-

মাছের ট্রলারে 'ট্রলিং সরঞ্জাম স্থাপন', ভারতীয়সহ গ্রেপ্তার ৪