২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: চট্টগ্রামে আরো ১০ রোগী শনাক্ত

তারা সবাই নগরীর বাসিন্দা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 04:00 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

চট্টগ্রামের অরো ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় ১৮০ জনের নমুনা পরীক্ষা করে তাদের রোগ শনাক্ত হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন শনাক্ত ১০ জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। 

এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৮ জনের শরীরে, যাদের মধ্যে ৩২ জনই নগরীর বাসিন্দা।

এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১৯ জন নারী, ১৮ জন পুরুষ এবং একজন শিশু।

এর আগে সোমবার মীরসরাইয়ের এক কোভিড রোগীর মৃত্যুর তথ্য দিয়েছিলেন সিভিল সার্জন। 

রিলেটেড লিংক- 

চট্টগ্রামে করোনাভাইরাসে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে কোভিডের টিকা আছে ৮০ হাজার: সিভিল সার্জন

কোভিড: চট্টগ্রামে আরও ৯ জন শনাক্ত