১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোভিড: চট্টগ্রামে আরও ৯ জন শনাক্ত

সবমিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 04:07 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় একদিনে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নগরীর চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সাতজন নগরের বাসিন্দা, বাকিরা উপজেলায় থাকেন।

এ নিয়ে চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। এর মধ্যে ১৫ জনই নগরীর বাসিন্দা।