২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়ি খাদে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি খাদে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও  দুইজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2022, 12:46 AM

Updated : 02 Aug 2022, 01:42 PM

শুক্রবার বিকাল ৪টার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বাগানবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

এতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রসুলে মুসাফি আসলাম (২৫) মারা যান। তার বাড়ি বগুড়ায়।

দোহাজারি হাইওয়ে পুলিশের ওসি মাকসুদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাডো গাড়িতে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গাছের সঙ্গে ধাক্কা দেয় এবং খাদে পড়ে যায়।”

তিনি জানান, ঘটনাস্থলেই আসলামের মৃত্যু হয়। আহত হন আরও দুইজন। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।