বন্ধ হল চমেকের সেই লাশ ঘর
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে পুলিশ বক্স লাগোয়া লাশ ঘরটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সেলিম ওই লাশ ঘরের অস্থায়ী পাহারাদার হিসেবে ১৫ বছর ধরে কাজ করে আসছিলেন।
বুধবার বিকালে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ঘর বন্ধ করে দেয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।
এখন থেকে জরুরি বিভাগের ভেতরের লাশ ঘরের নতুন কক্ষে মরদেহ রাখা হবে।
গত বছরে দুটি ভিন্ন সময়ে মারা যাওয়া দুই নারী দেহের সাথে ‘বিকৃত’ যৌনাচারের অভিযোগের ভিত্তিতে গত সোমবার এই লাশ ঘরের পাহারাদার মো. সেলিমকে চট্টগ্রাম সিআইডি গ্রেপ্তার করে। এর পর থেকে লাশ ঘরে মরদেহের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
হাসপাতালের পরিচালক শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ বক্স সংলগ্ন লাশ ঘরটি বন্ধ থাকবে। নতুন কাচে ঘেরা লাশ ঘর হয়েছে, সেখানে অপঘাতে মৃতদের মরদেহ রাখা হবে। ওখান থেকেই লাশ পুলিশকে বুঝিয়ে দেওয়া হবে এবং সুরতহাল শেষে তারা লাশ মর্গে নিয়ে যাবে।”
গ্রেপ্তার সেলিম ওই লাশ ঘরের অস্থায়ী পাহারাদার হিসেবে ১৫ বছর ধরে কাজ করে আসছিলেন।
