রাউজানের সড়কে প্রকৌশলী নিহত
চট্টগ্রামের রাউজান নোয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক প্রকৌশলী।
প্রতীকী ছবি
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাউজানের নোয়াপাড়া কলেজের কাছে একটি গ্যাস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নোয়াপাড়া এলাকায় সড়কে একটি লেগুনা এবং একটি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পাঁচজন আহত হন।”
দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথেই পাপনের মৃত্যু হয় বলে জানান তিনি।
পুলিশ লেগুনা ও অটো রিকশাটি আটক করেছে।
