২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রতারক গ্রেপ্তার

প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মধ্যমে টাকা আদায়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 10:11 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

সোমবার নগরীর কোতোয়ালি থানার আটমার্চিং মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরহাদ হোসেন রনির (২৫) বাড়ি নোয়াখালীর সেনবাগে। চট্টগ্রামে তিনি শহর এলাকার বাস চালান।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালু খাঁ নামে প্রবাসী এক ব্যক্তি গত ২৯ অক্টোবর রেয়াজউদ্দিন বাজার থেকে বাসায় ফেরার পথে তার পাসপোর্টটি হারিয়ে ফেলেছিলেন। এঘটনায় পরদিন তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

“পাশাপাশি রেয়াজউদ্দিন বাজার, নিউ মার্কেট এলাকায় মাইকিং করেন। সেটা শুনে ৩০ অক্টোবর রাতে গ্রেপ্তার রনি কালু খাঁর চাচাত ভাইয়ের মোবাইলে ফোন করে পাসপোর্ট পাওয়ার কথা জানিয়ে পাঁচ হাজার টাকা দাবি করে।”

ওসি জানান, রনির দাবি করা টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হলেও পাসপোর্ট না দিয়ে আরও পাঁচ হাজার টাকা দাবি করেন তিনি।

বিষয়টি কালু খাঁ থানায় জানালে পুলিশ টাকা দেওয়ার কথা বলে ফাঁদ পাতে। সেই ফাঁদে রনি ধরা পড়েন বলে জানান ওসি।

এ ঘটনায় কালু খাঁ বাদী হয়ে কোতোয়ালি থানায় প্রতারণার মামলা করেছেন রনির বিরুদ্ধে।