২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেলে হাজতির মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতি মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 02:40 PM

Updated : 18 Aug 2022, 03:29 PM

সোমবার গভীর রাতে মো. সুমন নামের ৩৮ বছর বয়েসী ওই হাজতির মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত বছরের ১ অগাস্ট বায়েজিদ বোস্তামী থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন সুমন। গত ১২ জুলাই তিনি স্ট্রোক করেন।

“তখন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।” 

লাশ ময়না তদন্ত করে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানান তিনি।