লায়ন্স ক্লাবের সেবা মাস ১ অক্টোবর থেকে
লায়ন্স ক্লাবের সেবা মাস শুরু হচ্ছে ১ অক্টোবর থেকে। পুরো অক্টোবর মাসব্যাপী ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন ধরনের সেবা দেওয়া হবে।
বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র্স ক্লাবে সেবা মাস নিয়ে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লায়ন্স ক্লাবের চট্টগ্রাম জেলা গভর্নর কামরুন মালেক বলেন, “অক্টোবর মাস লায়নিজমের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। তারই ধারাবাহিকতায় লায়ন্স জেলা ৩১৫-বি ৪ এর অধীনস্থ বিভিন্ন ক্লাব মাসজুড়ে বিভিন্ন সেবা কর্মসুচি পালনের পদক্ষেপ গ্রহণ করেছে।”
আগামী ২৮ সেপ্টেম্বর বিকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম থেকে শোভাযাত্রার মাধ্যমে এ সেবা মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানান তিনি।
কামরুন মালেক বলেন, “সারাবিশ্বে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। অক্টোবর মাসকে গুরুত্ব দিয়ে বিশ্বের ২১৪টি দেশে প্রতিদিন নানা সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। এর ধারাবাহিকতায় লায়ন্স জেলা ৩১৫- বি ৪ ১- ৩১ অক্টোবর মাসব্যাপী সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিভিন্ন থরনের সেবা কর্মসুচি গ্রহণ করেছে।”
জেলা গভর্নর জানান, প্রতি বছর প্রত্যেক জেলা গভর্নর সেবা কার্যক্রম পরিচালনায় একটি ‘কল’ দিয়ে থাকেন। ২০১৯-’২০ সালে সেবা বর্ষের ‘কল’ দেয়া হয়েছে ‘হাসির তরে সেবা’। এই কলকে সামনে রেখে লায়ন্স জেলা ৩১৫- বি ৪ এর অধীনস্থ ৯১টি ক্লাবের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস জেলা গভর্নর ডা. সুকান্ত ভট্টাচার্য, আল সাদাত দোভাষ, প্রাক্তন জেলা গভর্নর নাসিরুদ্দীন চৌধুরী, এম এ মালেক, নাজমুল হক চৌধুরী, পি আর সিনহা, ডা. শ্রী প্রকাশ বিশ্বাস মোস্তাক হোসাইন, রূপম কিশোর বড়ুয়া, শাহেদুল ইসলাম চৌধুরী, হাসান আকবর।
