২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীর পাহাড়ে হাতির আক্রমণে একজনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2019, 12:14 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

বুধবার ভোরে উপজেলার জঙ্গল আমুচিয়ার করলডেঙ্গা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আব্দুল আলম (৫৭) উত্তর করলডেঙ্গার বাসিন্দা। প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে তিনি কৃষি কাজ করতেন।

বোয়ালখালী থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে করলডেঙ্গা পাহাড়ের পাদদেশে নিজের কৃষি জমিতে গিয়েছিলেন আলম। সেখানে হাতির আক্রমণে নিহত হন তিনি।

স্থানীয়রা জানিয়েছে, ওই পাহাড়ি এলাকার জমিতে বিভিন্ন সময়ে হাতির পাল নেমে আসে করলডেঙ্গা পাহাড় থেকে। সেখানে প্রায়ই কৃষি কাজ করার সময় অনেকে হাতির আক্রমণের শিকার হন।