২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিঁড়ে পড়া লোহার রশির আঘাতে ২ জাহাজকাটা শ্রমিক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার কারখানায় লোহার রশির আঘাতে দুই শ্রমিক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2019, 08:26 PM

Updated : 08 Apr 2022, 04:39 PM

শনিবার বিকাল সোয়া পাঁচটার দিকে উপজেলার বার আউলিয়া এলাকার জিরি সুবেদার কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ জানিয়েছেন।

নিহতরা হলেন আমিনুল ইসলাম (৫৬) ও তুষার চাকমা (২৭)। 

পুলিশ কর্মকর্তা শামীম শেখ বলেন, একটি পরিত্যাক্ত জাহাজে কাজ করার সময় এর ওপর থেকে ছিঁড়ে পড়া লোহার রশির আঘাতে ১০-১২ জন শ্রমিক গুরুতর আহত হন।

তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে ও স্থানীয় আল আমিন হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে আমিনুল ও তুষারকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন।

এই হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক আলমগীর হোসেন (৩৫), জ্যোতি চাকমা (৪৭) ও ফারুক আহমেদের (৩২) অবস্থাও আশংকাজনক বলে জানান এএসআই আলাউদ্দিন।

আহত অন্যদের পরিচয় জানা যায়নি।