ডুবে যাওয়ার পরদিন মাতামুহুরিতে মিলল কিশোরের লাশ
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদী পেরোতে গিয়ে ডুবে যাওয়া এক কিশোরের মরদেহ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার সকালে উপজেলার লক্ষ্যার চর এলাকায় তার মরদেহ পাওয়া যায় বলে ফায়ার সার্ভিসের চকরিয়ার স্টেশন অফিসার মো. সাইফুল হাসান জানিয়েছেন।
নিহত তারেক হাসান (১৮) লক্ষ্যার চর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে তারেকসহ দুই কিশোর সাঁতরে নদীর পার হওয়ার সময় সে তলিয়ে যায়।
“সকালে ডুবুরিরা নদীতে তল্লাশি চালিয়ে কাছাকাছি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।”
এলাকার কিশোররা মাঝে মাঝে সাঁতরে নদীর পার হতো তাকে বলে স্থানীয়রা জানিয়েছে।
