২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে তিন শিপ ব্রেকিং ইয়ার্ডের জরিমানা

ভাঙার ছাড়পত্র নিয়ে জাহাজ বানানো এবং বর্জ্য ব্যবস্থাপনা অকার্যকর থাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডের তিনটি শিপ ব্রেকিং ইয়ার্ডকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2019, 08:15 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

বুধবার অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ডের শীলপুরের চৌধুরী ঘাটায় অবস্থিত সিকো স্টিল ও এনআই ট্রেডার্স নামক ইয়ার্ড দুটি পুরনো জাহাজ ভাঙার ছাড়পত্র নিয়ে সেখানে নতুন জাহাজ নির্মাণ করছিল।

গত ২০ মার্চ সরেজমিনে পরিদর্শন করে এর সত্যতা মেলে। এছাড়া একই এলাকার সাগরিকা শিপ ইয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা অকার্যকর পাওয়া যায়। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠান তিনটির মালিককে বুধবার শুনানিতে উপস্থিত হওয়ার নোটিস দেওয়া হয়।

শুনানি শেষে পরিবেশগত ছাড়পত্রের শর্তভঙ্গ এবং অনুমোদন ছাড়া জাহাজ নির্মাণ করে পরিবেশের ক্ষতিসাধন করায় সিকো স্টিলকে ১০ লাখ, এনআই ট্রেডার্সকে পাঁচ লাখ এবং সাগরিকা শিপ ব্রেকিংকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পুরনো খবর:

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু