চট্টগ্রামে পুড়েছে দোকান ও বসতঘর
চট্টগ্রামের ইপিজেড দক্ষিণ রেলওয়ে বস্তিতে আগুন লেগে নয়টি দোকান ও বসতঘর পুড়ে গেছে।
ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা ওসমান গণি জানান, রোববার রাত ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।
কিন্তু ততক্ষণে ছয়টি দোকান ও তিনটি বসত ঘরের পাশাপাশি ছয়টি ছাগল পুড়ে মারা যায় বলে ওসমান গণি জানান।
তিনি বলেন, এ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
