২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের গাড়ির নিচে চাপা চালক

চট্টগ্রামে নিজ গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছেন চালক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2018, 06:11 PM

Updated : 19 Aug 2022, 02:44 PM

রোববার সদরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত জহিদুল ইসলামের (২৭) বাড়ি হাতিয়ায়। নগরীতে তিনি পে-লোডার চালাতেন।

সদরঘাট থানার এসআই শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে জাহিদুল পে-লোডারের ক্রটি সারাতে ওয়ার্কশপে নিয়ে আসেন। ক্রুটি সারিয়ে চাবি দিয়ে সেটা চালানোর চেষ্টা করেন।

“চাবি দিয়ে চালু করতে না পেরে জাহিদুল নিজেই পে-লোডারের নিচে গিয়ে ব্যাটারির সংযোগ দিয়ে চালু করার চেষ্টা করেন। সে সময় সেটি জাহিদুলের ওপর পড়ে যায়।”

দ্রুত জাহিদুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।