২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে বসত ঘর, ট্রাক

চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে দুটি বসত ঘর ও একটি ট্রাক পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 02:20 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

সোমবার ভোরের দিকে নগরীর পতেঙ্গা থানার চর পাড়া এবং রাঙ্গুনিয়া উপজেলায় এ দুটি ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে ৩টার দিকে চরপাড়া এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন লাগে।

“ট্রাক চালক মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। পড়ে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ট্রাকটি আংশিক পুড়ে গেছে।”

এদিকে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় আগুনে দুটি কাঁচা বসত ঘর পুড়ে যায়।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার লিটন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয় রাত ২টার দিকে।

“রাত সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দুটি ঘর পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।”