২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে দুই যুবককে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 01:31 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর সিটি গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে আকবর শাহ থানার ওসি জসীম উদ্দিন জানান।

গ্রেপ্তার দুজন হলেন- মো. শামীম (২৮) ও মো. তৌহিদুর (২৬)।

ওসি বলেন, ওই দুই যুবক মোটর সাইকেল নিয়ে সিটি গেইটের দিকে যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে সিটি গেইট চেকপোস্টে পুলিশ তাদের তল্লাশি করে মোটর সাইকেলের সিটের নিচে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড পায়।

এক প্রশ্নে ওসি জসীম বলেন, গ্রেপ্তার দুজনের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তারা কোথায় যাচ্ছিলেন এবং কার কাছ থেকে অস্ত্রগুলো সংগ্রহ করেছেন তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।