২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চমেক হাসপাতালে নতুন পরিচালক

বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (মেডিকেল) ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 05:35 PM

Updated : 08 Apr 2022, 06:36 PM

এই সেনা কর্মকর্তাকে প্রেষণে হাসপাতালটির পরিচালক নিয়োগ দিতে মঙ্গলবার তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়; যা বুধবার প্রকাশ করা হয়েছে।

আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিনকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।