চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সিএন্ডবি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বাক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত জামাল উদ্দিন (৫০) আনোয়ারা উপজেলার পূর্ব রামপুরের মুস্তাফিজুর রহমানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোহাজারী লাইনের একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত জামালকে হাসপাতালে সকাল ৯টায় আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামাল কথা বলতে পারতেন না বলে স্বজনদের বরাতে জানান তিনি।
